ঢাকাWednesday , 25 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোংলায় পুষ্পস্তবক অর্পণ

Link Copied!

বাগেরহাটের মোংলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে একাত্তরের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দামেরখণ্ড বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় রয়েছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।

#New_Classic_Event_Management

বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির জন্য গভীর বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে নেমে আসা কালরাত ইতিহাসে এক নির্মম গণহত্যার সাক্ষী হয়ে আছে। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের বর্বর অভিযানে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করা। এ সময় নারীদের ওপরও চালানো হয় ভয়াবহ নির্যাতন।


বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে গণহত্যায় শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি