বাগেরহাটের শরণখোলা উপজেলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৬) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৪ই মার্চ মঙ্গলবার সকালে উপজেলার মধ্যে রাজৈর গ্রামের একটি সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ২৩ই মার্চ সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল রিয়া মনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়।
পরদিন সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত রিয়া মনি উপজেলার খোন্তাকাটা গ্রামের আজিম শেখের মেয়ে। বাবা-মা চট্টগ্রামে চাকরি করায় সে নানির বাড়িতে থাকত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।