ঢাকাMonday , 28 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হেলিকপ্টারে বিয়ে করে জরিমানা গুনলেন ৫০ হাজার টাকা

Link Copied!

শরীয়তপুর প্রতিনিধিঃ বিয়ে করে হেলিকপ্টারে নতুন বউ এনে, এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে লোকসমাগম করার দায়ে, বিয়ের মূল আয়োজক বরের চাচা এম এ সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই।

#New_Classic_Event_Management

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ২৮ জুন সোমবার ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাঁদপুর নতুন হাট এলাকার, জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর সরদার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে বিয়ে করে হেলিকপ্টারযোগে নতুন বউ নিয়ে বাড়ি আসেন।

এ সময় এলাকাবাসী হেলিকপ্টার দেখতে ভীড় জমান। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ঘটনাস্থলে যান এবং বরের বাসায় আনেক লোকের জনসমাগম, পালকি ও ব্যান্ডপার্টি দেখতে পান। এসময় বিয়ে বাড়িতে জনসমাগম করে স্বাস্হ্যবিধি লঙ্ঘনের দায়ে, অনুষ্ঠানের মূল আয়োজনকারী ছেলের চাচা এম এ সালাম সরদারকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই। উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, জেলা প্রশাসক স‍্যারের নির্দেশনা পেয়ে স্বাস্হ্যবিধি প্রতিপালনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সরকারের নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন অবিরত কাজ করে যাচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি