শরীয়তপুর প্রতিনিধিঃ বিয়ে করে হেলিকপ্টারে নতুন বউ এনে, এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে লোকসমাগম করার দায়ে, বিয়ের মূল আয়োজক বরের চাচা এম এ সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ২৮ জুন সোমবার ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাঁদপুর নতুন হাট এলাকার, জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর সরদার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে বিয়ে করে হেলিকপ্টারযোগে নতুন বউ নিয়ে বাড়ি আসেন।
এ সময় এলাকাবাসী হেলিকপ্টার দেখতে ভীড় জমান। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ঘটনাস্থলে যান এবং বরের বাসায় আনেক লোকের জনসমাগম, পালকি ও ব্যান্ডপার্টি দেখতে পান। এসময় বিয়ে বাড়িতে জনসমাগম করে স্বাস্হ্যবিধি লঙ্ঘনের দায়ে, অনুষ্ঠানের মূল আয়োজনকারী ছেলের চাচা এম এ সালাম সরদারকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই। উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা পেয়ে স্বাস্হ্যবিধি প্রতিপালনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সরকারের নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন অবিরত কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।