ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হিজবুল্লাহর রেকর্ড হামলা ছড়িয়ে দিল উত্তেজনা ইসরাইলি সেনাদের ওপর

Link Copied!

ইরান-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার উত্তেজনা লেবাননেও ছড়িয়ে পড়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একদিনেই ইসরাইলি বাহিনীর ওপর রেকর্ড ৫৫ বার হামলার দাবি করেছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী লেবানন সীমান্ত এবং ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে।

#New_Classic_Event_Management

একদিনে ইসরাইলের বিরুদ্ধে এটি হিজবুল্লাহর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হামলা। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় ইসরাইলি সেনারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।


লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তে বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। এছাড়া, পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে লড়াই চলছে। শনিবার রাজধানী বৈরুতেও দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে, যা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি