সৌদি আরবের পূর্বাঞ্চলে শনিবার ২২টি ড্রোন প্রতিহত করা হয়েছে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।এদিকে, ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে, খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, প্রথমে পূর্বাঞ্চলে ১০টি ড্রোন ধ্বংস করা হয়। পরে আরও একটি পোস্টে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই এলাকায় ১২টি ড্রোন ভূপাতিত করেছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ আশেপাশের দেশগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। এই হামলার ফলে গত মাসের শেষের দিকে শুরু হওয়া সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তার পেয়েছে।
তেলসমৃদ্ধ দেশগুলোতে, বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা বেড়ে যাচ্ছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।