ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

Link Copied!

মেঘলা আকাশ আর হালকা বৃষ্টি থাকলেও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে মুসল্লিদের বড় ভিড় দেখা গেছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। নামাজ শুরুর অনেক আগেই পুরো মাঠ মানুষে ভরে যায়।

#New_Classic_Event_Management

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। এর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কড়া নিরাপত্তার মধ্যে মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন।

ভিড় কমাতে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাবের মোড় বন্ধ রাখা হয়। সবাই লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ভেতরে ঢোকেন। অনেক বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও দীর্ঘ লাইনে মানুষ ঈদগাহে যাচ্ছেন।

ঈদগাহে ঢোকার সময় র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি করছে। মুসল্লিদের তিনটি ধাপে তল্লাশি করার পরই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি