মেঘলা আকাশ আর হালকা বৃষ্টি থাকলেও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে মুসল্লিদের বড় ভিড় দেখা গেছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। নামাজ শুরুর অনেক আগেই পুরো মাঠ মানুষে ভরে যায়।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। এর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কড়া নিরাপত্তার মধ্যে মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন।
ভিড় কমাতে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাবের মোড় বন্ধ রাখা হয়। সবাই লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ভেতরে ঢোকেন। অনেক বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও দীর্ঘ লাইনে মানুষ ঈদগাহে যাচ্ছেন।
ঈদগাহে ঢোকার সময় র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি করছে। মুসল্লিদের তিনটি ধাপে তল্লাশি করার পরই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।