ঢাকাThursday , 19 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডার্ক সাইকোলজি’ বইয়ের মোড়ক উন্মোচন – এখন পাওয়া যাবে নবাবগঞ্জে

Link Copied!

নবাবগঞ্জ থেকে প্রকাশিত এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বইমেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডার্ক সাইকোলজি’। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকের শ্রদ্ধেয় নানা, মঈন চৌধুরী, যিনি দর্শনের প্রতি গভীর অনুরাগী এবং বহু দর্শনমূলক গ্রন্থের রচয়িতা।

#New_Classic_Event_Management

লেখক সায়মা রহমান তুলি জানিয়েছেন, “বেশিরভাগ সময় শরীরটা ভালো থাকে না। অনেক দিন পর নানা সঙ্গে এক ছবি তোলার সুযোগ হয়েছে। আমি আনন্দে নানার হাতে বই তুলে দিয়েছি।” নানাও বইটির গুরুত্ব স্বীকার করেছেন এবং বলেন, “এটা খুব প্রয়োজনীয় একটি বই, যা সবার জানা দরকার। ব্যাপক প্রচার-প্রচারণা জরুরি, কিন্তু সেটা কে করবে?”

ডার্ক সাইকোলজি’ বইয়ের মোড়ক উন্মোচন - এখন পাওয়া যাবে নবাবগঞ্জে

সায়মা রহমান তুলি পাঠকদের উদ্দেশে বলেন, “যদি কিছু পাঠক বইটি পড়ে রিভিউ দেন, তবে আরও মানুষ পড়বে। তাই অনুরোধ রইল, যারা পড়বেন, রিভিউতে জানাবেন।


প্রকাশক ও লেখক উভয়ই সম্পর্ক বিষয়ক দিকনির্দেশনার ওপর গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন, “আমরা একে অপরের ক্ষতির কারণ না হই। শান্তিপূর্ণ ব্রেকআপ আপনাকে অসুস্থ করে না। সম্পর্ক নিয়ে সমস্যা ও সমাধান খুঁজতে মাত্র ১ ঘণ্টা সময় বিনিয়োগ করুন, পড়ুন ‘ডার্ক সাইকোলজি’।

‘ডার্ক সাইকোলজি’ বর্তমানে এবারের বইমেলায় বেস্ট সেলার হিসেবে খ্যাত। মাত্র কয়েকটি কপি ফ্রেন্ডস লাইব্রেরি, নবাবগঞ্জে পাওয়া যাচ্ছে। পাঠকরা বইটি সংগ্রহ করে রিভিউ দিতে ভুলবেন না।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি