ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে চারজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ই মার্চ সোমবার ভোরে উপজেলার মহব্বতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে কাজী শাসুদ্দিনকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সোহেল, বিল্লাল হোসেন ও মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে মো. হাসান নামে একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।