ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরান-হিজবুল্লাহকে নিশানা করে কঠোর বার্তা ইসরাইলের প্রধানমন্ত্রীর

Link Copied!

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহ–কে হামলার হুমকি দিয়েছেন।

#New_Classic_Event_Management

এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিমান হামলার পর ইরান আগের অবস্থায় নেই। তার দাবি, তেহরান তার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং বাসিজ প্যারামিলিটারি বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে হামলার হুমকি দেওয়া লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলা অব্যাহত থাকবে।


নেতানিয়াহু আরও বলেন, কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য তিনি ‘জীবনবীমা’ ঘোষণা করবেন না। তাদের পরিকল্পনা কী—সে বিষয়ে বিস্তারিত জানানো হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তার ভাষায়, ইরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো বড় হুমকি নয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি