ঢাকাWednesday , 11 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকগুলোকে নতুন নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

Link Copied!

বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছে। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিতে পারে—এই আশঙ্কা থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত রাখতে হবে। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি, আলো, পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) শুধু প্রয়োজন অনুযায়ী চালু রাখতে বলা হয়েছে। পাশাপাশি দিনের আলো বেশি ব্যবহার করতে হবে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।

এ ছাড়া অফিসের গাড়ি ব্যবহারে সংযম আনা, ব্যক্তিগত ও অফিসিয়াল ভ্রমণ কমানো এবং কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত রাখা এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার কারণে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা জ্বালানি সাশ্রয় সংক্রান্ত আগের নির্দেশনাগুলোও কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি