ঢাকাWednesday , 11 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেয়াদোত্তীর্ণ গোখাদ্য – ভিডিও প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের গোখাদ্য নতুন করে প্যাকেটজাত করে বাজারে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

#New_Classic_Event_Management

১১ই মার্চ বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারে অবস্থিত বিকাশ নামের ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা-এর নেতৃত্বে অভিযানে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় তাকে সতর্ক করা হয়, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অভিযোগ উঠেছিল যে, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের গোখাদ্য ভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে ব্যবসায়ী ও শ্রমিকদের গোখাদ্য প্রক্রিয়াজাত করার দৃশ্যও ধরা পড়েছে। ভিডিও প্রকাশের পর প্রশাসন অভিযান চালায়।

স্থানীয়রা জানিয়েছে, কয়েক বছর ধরে ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন এবং পূর্বেও একাধিকবার জরিমানা হওয়া সত্ত্বেও পুনরায় অনিয়ম ঘটিয়েছেন।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের কার্যক্রম নিয়মিত নজরদারিতে রাখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি