ঢাকাWednesday , 11 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অপ্রশস্ত সেতুতে বাড়তি চাপ – বান্দুরা ব্রিজে যানজট নিত্যদিনের চিত্র

Link Copied!

সপ্তাহের প্রায় প্রতিদিনই যানজটে ভোগান্তির শিকার হতে হয় নবাবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল বান্দুরা ব্রিজে চলাচলকারী মানুষকে। তবে বুধবার এলেই এ দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এদিন বান্দুরার সাপ্তাহিক হাট বসায় ব্রিজ ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

#New_Classic_Event_Management

১১ই মার্চ বুধবার স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি অপ্রশস্ত হওয়ায় স্বাভাবিক সময়েও যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। তার ওপর হাটের দিনে আশপাশে অতিরিক্ত যানবাহন, ভ্যান, ইজিবাইক ও ক্রেতা-বিক্রেতাদের ভিড়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ফলে অনেক সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত যানবাহন আটকে থাকতে হয় তপ্ত রোদের মধ্যে। এতে যাত্রীদের পাশাপাশি পথচারীরাও চরম ভোগান্তিতে পড়েন। এমনকি পায়ে হেঁটে সেতু পার হওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে।


স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বান্দুরার সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রিজ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় সেতুতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সেতুটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি