ঢাকাTuesday , 10 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শরণখোলায় অজগর উদ্ধার – আগে গিলে খায় ছাগল

Link Copied!

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম।


প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। পরে ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এ সময় তিনি সিপিজি সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন। অজগর সাপটি আস্ত ছাগল গিলে ফেলেছে—এ খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমায়।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, ছাগলটি গিলে ফেলার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে বনবিভাগের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি