বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী সোহাগ পারভেজ ৯ই মার্চ সোমবার সারাদিন বৈপি নবাবগঞ্জর বান্দুরায় ইছামতীর তীর ঘেঁষে ছবি এঁকেছেন। দীর্ঘদিন দেশের জাতীয় পাঠ্যপুস্তকের ড্রইংয়ে যুক্ত থাকা এই শিল্পী বর্তমানে সারাদেশে ঘুরে ঘুরে বাংলাদেশের দৃশ্য ও জীবনকে তাঁর অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলছেন।
সোহাগ পারভেজের সঙ্গে ছিলেন নবাবগঞ্জের শিল্পী ইহসান আননূর, জাহিদ, এবং বরুন। তাঁরা নদীর বর্তমান চিত্র অবলোকন করে সৃষ্টিশীল ভাবনায় কাজ করেছেন।
নদীর দূরাবস্থাকে ঘিরে সোহাগ পারভেজের অভিব্যক্তি ছিল কিছুটা নাজুক। তিনি বলেন, “ইছামতীকে যারা ময়লার ভাগাড় বানানোর চেষ্টা করছেন, তাঁদের দেশ ও মাটির প্রতি ভালোবাসা বাড়ানোর প্রয়োজন আছে। নদীতে আবর্জনা ও প্লাস্টিক ফেলার ফলে তা আমাদের শরীরেও পানি ও মাছের মাধ্যমে প্রবেশ করে এবং মরণব্যাধিতে রূপ নেয়।”
বাংলাদেশের কয়েকজন পরিশ্রমী শিল্পীর মধ্যে সোহাগ পারভেজের নাম উজ্জ্বলভাবে উঠে আসে। তার অঙ্কনকৃত প্রতিটি কর্মে বাংলার জীবন ও প্রকৃতির সরল সৌন্দর্য ফুটে ওঠে, যা সাধারণ দর্শককে মুগ্ধ করে।