ঢাকাMonday , 9 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে রহস্যজনক ছুরিকাঘাত – আহত প্রতিবন্ধী কিশোর

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় আব্দুর রহমান আব্দুল্লাহ (১৭) নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। ৮ই মার্চ রোববার রাত সাড়ে আটটার দিকে দোহার বাজারের খন্দকার জামে মসজিদের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহমান পশ্চিম সুতারপাড়া এলাকার আক্কাছ বেপারীর ছেলে।

#New_Classic_Event_Management

আব্দুল্লাহর মা রুনা আক্তার জানান, তার ছেলে মসজিদের পাশে বোমা ফুটানোর শব্দ শুনে বাইরে যায়। কিছুক্ষণ পর সে বাড়িতে ফিরে জানায়, দোহার পুরি এলাকার বিল্লাল ও মেহেদি তাকে ছুরি দিয়ে আঘাত করেছে। পরে পরিবারের সদস্যরা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি