ঢাকাSunday , 8 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তেহরানে হামলার ধাক্কা – জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা

Link Copied!

ইরানের রাজধানী তেহরানে রাতভর হামলার পর শহরে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ সাদেগ মোতামেদিয়ান।

#New_Classic_Event_Management

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। শহরে জ্বালানির কোনো ঘাটতি নেই, তবে পুরো সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। তিনি সবাইকে জ্বালানি ব্যবহারে সংযত থাকার আহ্বান জানান।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে তেহরানের তিনটি স্থানে জ্বালানি ও তেল সংরক্ষণ ট্যাংকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।


ফারস সংবাদ সংস্থার বরাতে এক কর্মকর্তা জানান, এই হামলায় তেহরানের একটি তেল ডিপোর কয়েকটি জ্বালানি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেল শোধনাগার বা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন তথ্য সঠিক নয়।

ফারস আরও জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে শাহরান এলাকার আরেকটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে আগুন নেভানোর কাজ চলছে। সেখানে দমকলকর্মীরা পানি চলাচলের খাল ও সড়কের পাশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি