ঢাকাThursday , 24 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে সাত দিনের লকডাউন

Link Copied!

সাধন রায়, (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাট জেলায় বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৬ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ ঘোষণা দেন।

#New_Classic_Event_Management

লালমনিরহাট পৌর এলাকাসহ পুরো জেলায় উদ্বেগজনকহারে বেড়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত মানুষ আসায় এ জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে সাত দিনের লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন।

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।


লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, পৌর এলাকায় আশঙ্কাজনক হারে করোনা বেড়েছে। আক্রান্তের হার শুধু পৌর এলাকায়ই ৩৯ শতাংশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি