ঢাকাSaturday , 7 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বৈশ্বিক অস্থিরতায় তেল পাচারের শঙ্কা – সীমান্তে বাড়তি নজরদারি

Link Copied!

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে তেল পাচার ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে টহল, তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে ৬ বিজিবি।

#New_Classic_Event_Management

শনিবার (৭ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট তৈরি ও বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত বা পাচারের চেষ্টা করতে পারে।

এ কারণে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি)সহ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।

দেশের জ্বালানি সম্পদ রক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি