ঢাকাThursday , 5 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেশ গঠনে অবদান – স্বাধীনতা পুরস্কারে খালেদা জিয়াসহ বিশ জন

Link Copied!

দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–সহ মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি এ তথ্য জানান।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করা হবে।


বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা মন্ত্রিসভায় চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সামগ্রিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। এটি প্রথম চালু হয় ১৯৭৭ সালে। প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ এই পুরস্কার প্রদান করা হয়।

এই সম্মাননা জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সংগঠনগুলোকেও এই পুরস্কারে সম্মানিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি