মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার -নবাবগঞ্জ) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন।
এ সময়ে সরকার ঘোষিত সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ৮ টি মামলায় ৮ জনকে ২ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।