জেরুজালেম ও দক্ষিণ লেবাননের ১৬টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান শুরুর আগে এ জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইসরাইলি সামরিক বাহিনীর আরবী ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এক বিবৃতিতে বলেন, “আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে যেতে হবে।”
সীমান্তবর্তী ১৬টি স্থানের নাম উল্লেখ করে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।