জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র–এর দাবি সত্ত্বেও পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সমন্বিত কর্মসূচির কোনো প্রমাণ পাননি- মধ্যপ্রাচ্য
আণবিক সংস্থার প্রধান।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা–এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, সংস্থাটি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির নিয়মতান্ত্রিক ও কাঠামোগত কর্মসূচির কোনো উপাদান শনাক্ত করতে পারেনি।
তিনি জানিয়েছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানির চাহিদার চেয়ে অনেক বেশি। গ্রোসি বলেন, “এই ধরনের সমৃদ্ধকরণ এমন কিছু যা শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই আছে।”
তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির ইচ্ছা পোষণ করছে। তবে এই সমৃদ্ধকরণ তাদের উদ্বেগের কারণ, কারণ সেন্ট্রিফিউজগুলো ক্রমাগত ঘুরছিল এবং বেশি পরিমাণে ইউরেনিয়াম তৈরি হচ্ছিল। তাত্ত্বিকভাবে এটি ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট, তবে তারা তা ব্যবহার করছে কি না, তা জানা যায়নি।
সূত্র: আলজাজিরা।