ঢাকাWednesday , 23 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে কুসুমহাটি ইউনিয়ন এলাকার রাস্তার কাজের উদ্বোধন

Link Copied!

মোঃ আল আমিন হোসাইন, ( ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর মৈনটের ব্রিজের নিচ দিয়ে বট তলা থেকে সেরজন মোল্লা বাড়ি পর্যন্ত প্রায় ৪০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তার কাজের উদ্বোধন করেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।
কার্তিকপুর হয়ে সুন্দরীপাড়া পর্যন্ত ৪০০মিটার এই রাস্তার জন্য বাজেট ধরা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ বাজার টাকা। রাস্তা সাড়ে ৭ফিট প্রস্থ হবে বলে জানিয়েছে এডিপি। এই রাস্তাটি কাজের দায়িত্ব পান অ্যাড.হাবিবুর রহমান এন্টারপ্রাইজ। পরে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সাব-কন্ট্রাক্ট হিসাবে কাজ শুরু করেন সাইফুল ইসলাম।

#New_Classic_Event_Management

এই সময় স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, আমাদের এই রাস্তাটি অনেকদিন ধরে খারাপ হয়ে আছে। অনেকেই এই রাস্তাটি দিয়ে চলাচল করে কিন্তু রাস্তাটি যে খারাপ সেটা কেউ দেখে না। আজ এডিপি মাধ্যমে এই রাস্তাটি কাজের উদ্ভোদন করা হল সে জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সে সাথে আমরা দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকেও ধন্যবাদ জানাই আমাদের এই রাস্তাটি করে দেওয়ার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন,কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। কুসুমহাটি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি কাদের মন্ডল ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন সহ অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান কাজ শেষ করেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি