ঢাকাSaturday , 28 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিকড়া গালিমপুর চকে এয়ারপোর্টগামী প্রাইভেটকারে হামলা – মালামাল লুট

Link Copied!

দোহার নবাবগঞ্জের মধ্যবতি এলাকা নিকড়া গালিমপুর চকে ২৮ ই ফেব্রুয়ারি শনিবার আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে এয়ারপোর্টগামী দুটি প্রাইভেটকার (প্রবক্স) লক্ষ্য করে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষনিক লুট হওয়া মালামারে সঠিক জানা যায়নি।

#New_Classic_Event_Management

ঘটনার সময় একটি প্রাইভেটকারের চালককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আহত চালককে দ্রুত জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরেন।

মোঃ রুবেল নামে একজন প্রাইভেটকার চালক বলেন, “নিকড়া গালিমপুর রাস্তার এ ধরনের ঘটনা আগে ও ঘটেছে। কয়েক মাস আগে এক অটো চালককে হত্যা করে তার গাড়ি নিয়ে যাওয়া হয়। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক যাতে আমরা নিরাপদে চলাফেরা করতে পারি।”


স্থানীয়রা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

ডা. মোঃ রবিউল ইসলাম জানান, “চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেছেন।”

দোহার থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি