ঢাকাFriday , 27 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের বানাঘাটায় সড়ক দুর্ঘটনা দুমড়ে মুচড়ে ট্রাক খাদে আহত তিন

Link Copied!

দোহারের বানাঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি একটি ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২৭ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা নেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি