ঢাকাWednesday , 25 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সরকার নিশ্চিত করবে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
February 25, 2026 7:41 pm
Link Copied!

পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

#New_Classic_Event_Management

মন্ত্রী বলেন, শহীদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করতে চান—পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তিনি মন্তব্য করেন, এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।

তিনি আরও বলেন, পিলখানার হত্যাকাণ্ড বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ইতিহাসেও নৃশংস ঘটনার একটি। তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল প্রকাশিত হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সে সময় প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ রয়েছে এবং বিচারাধীন মামলাগুলো আছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান। বিকেলে সেনানিবাসে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিংয়ে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি