ঢাকাWednesday , 25 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভার্চুয়াল বৈঠকে ধর্মীয় সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ মালয়েশিয়া

Link Copied!

বাংলাদেশ ও মালয়েশিয়া ধর্মীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান।

#New_Classic_Event_Management

বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হজ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং যাকাত ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উভয় দেশের সেরা অভিজ্ঞতা অনুসরণ করা যেতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মন্ত্রীরা ভবিষ্যতে ধর্মীয় সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন। সময়ের চাহিদা অনুযায়ী ধর্মীয় শিক্ষাকে কীভাবে আরও কার্যকর ও যুগোপযোগী করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি