ঢাকাTuesday , 22 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সকাল থেকে রাজধানীতে ভারী বৃষ্টি, দুর্ভোগে অফিসগামীরা

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) গত কয়েকদিন থেকেই থেমে থেমে সারাদেশে বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলভাবে কম ছিলো। আজ মঙ্গলবার ভোর থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজধানী ঢাকাতে সকাল ১১টার পরেও গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করা গেছে।

#New_Classic_Event_Management

এছাড়াও আকাশ এখনও মেঘলা আছে।
এদিকে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি চলতে থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো নগরবাসী। সব থেকে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ।

এদিকে বৃষ্টির কারণে রাস্তায় পরিবহন কম থাকলেও কোথাও কোথাও যানজট দেখা গেছে। এদিকে যানবাহন সল্পতায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। টাসাটাসি করে গণপরিবহনে চলাচল করছে যাত্রীরা। এছাড়াও বেশি ভাড়া নিতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।


মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

সংস্থাটি আরও জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি