ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে এবং দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ইশানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। দোহার থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নির্দেশনায় এসআই (নিঃ) সোহেল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “বিশেষ অভিযান-৭” পরিচালনা করে দোহার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. সাগর আহাম্মেদ (২৭), পিতা: শেখ নাসির, সাং: বউ বাজার খালপাড়, থানা: দোহার, জেলা: ঢাকা।
২. সাইফুল ইসলাম নাহিদ (৩০), পিতা: মো. নুরুল ইসলাম, সাং: সৈয়দপুর, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।
৩. আসিফুর রহমান (২৬), পিতা: মো. সওকত আলী, সাং: দক্ষিণ জয়পাড়া (মাঝিপাড়া), থানা: দোহার, জেলা: ঢাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।