ঢাকাMonday , 23 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জননিরাপত্তা নিশ্চিত করতে কেরানীগঞ্জে কঠোর বার্তা – এমপি আমানের

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

#New_Classic_Event_Management

রবিবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি আমান উল্লাহ আমান রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ আধুনিকায়ন এবং স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি কেরানীগঞ্জকে চাঁদামুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এছাড়া, কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। আইনশৃঙ্খলা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহবান জানান।


সভায় অংশগ্রহণকারীরা জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি