ঢাকাMonday , 23 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানবিক সংকটে থাকা গাজার পরিবারে হাফেজ্জীর সহায়তা পৌঁছে দিচ্ছে

Link Copied!

ফিলিস্তিনের উত্তর ও মধ্য গাজায় রমজান জুড়ে ১০ হাজার পরিবারকে ২৫ কেজি করে আটার বস্তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। এর পাশাপাশি সংস্থাটি নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রীও দিচ্ছে।

#New_Classic_Event_Management

সংস্থাটি জানিয়েছে, গত রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ৩ হাজার পরিবারে আটা বিতরণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের মুসলিম শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মিশর হয়ে সরাসরি গাজায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো রমজান জুড়ে মোট ১০ হাজার পরিবারে আটা পৌঁছে দেওয়াই সংস্থার লক্ষ্য। গাজায় ইফতারের বিভিন্ন সহায়তাও অব্যাহত রয়েছে। সুদানেও সমান্তরালভাবে কার্যক্রম চলমান।

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট চলমান। খেয়ে না খেয়ে থাকা বহু পরিবারকে রমজান উপলক্ষে প্রতিটি পরিবারে ২৫ কেজি করে আটা দেওয়া হচ্ছে। ২৫ কেজির আটার বস্তার দাম বাংলাদেশি টাকায় ২,২০০ টাকা। টিম হাফেজ্জী সবাইকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।


খাদ্য সহায়তার পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সাতটি হাসপাতালে সংস্থার কার্যক্রম চলছে। পানি, ইফতার, সবজি ও মুরগি বিতরণসহ জরুরি সহায়তাও ধারাবাহিকভাবে প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ের সীমাবদ্ধতা ও ঝুঁকির মধ্যেও এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশেও রমজানজুড়ে টিম হাফেজ্জী বৃহৎ পরিসরে ইফতার কার্যক্রম পরিচালনা করছে। ১ লাখ রোজাদারের ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং ৫০০ অসচ্ছল পরিবারকে এক মাসের বাজার সরবরাহ করা হয়েছে।

সংস্থার মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেছেন, “আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে গাজা, সুদান ও দেশের অসহায়দের পাশে দাঁড়াচ্ছি। রমজান জুড়ে সাহরি-ইফতার ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী দিচ্ছি। আপনার একটি অনুদান গাজার একটি পরিবারের ইফতার-সাহরির ব্যবস্থা করতে পারে। গাজাকে আমরা ভুলিনি, ভুলব না।”

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সংস্থা গাজায় ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা সুদানে মানবিক সহায়তা প্রদান করেছে এবং দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্যও কাজ করছে। এছাড়া সংস্থাটি চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি