রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল–এর দু–এক জায়গায় সোমবার, ২৩ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস দেখা দিয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট–এর দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।