ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাইক্রোসফট প্রজেক্ট সিলিকা – কাচের টুকরোতে ইতিহাস সংরক্ষণ

Link Copied!

বিজ্ঞানীরা একটি বৈপ্লবিক আবিষ্কার করেছেন, যার মাধ্যমে মাত্র ২ মিলিমিটার পুরুত্বের ছোট কাচের টুকরোয় ৪.৮৪ টেরাবাইট তথ্য সংরক্ষণ সম্ভব। এটি প্রায় ২০ লাখ বই বা ৫ হাজার ফোরকে মুভির সমতুল্য তথ্য ধারণ করতে পারে।

#New_Classic_Event_Management

ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৯০° সেলসিয়াস তাপমাত্রায়ও এই তথ্যভান্ডার প্রায় ১০ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। কাচের ওপর তথ্য খোদাই করতে লেজারের সাহায্য নেওয়া হয়।

বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার–এ ‘লেজার রাইটিং ইন গ্লাস ফর ডেন্স, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট আর্কাইভাল ডেটা স্টোরেজ’ শিরোনামে গবেষণাটি প্রকাশিত হয়েছে। মাইক্রোসফটের ‘প্রজেক্ট সিলিকা’ প্রকল্পের আওতায় গবেষকরা বিশেষ লেজারের মাধ্যমে কাচের ভেতরে ‘ভক্সেল’ বা ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করে তথ্য জমা রাখার উপায় বের করেছেন।


পরীক্ষায় দেখা গেছে, সাধারণ কক্ষ তাপমাত্রায় এই স্টোরেজ আরও দীর্ঘ সময় অক্ষত থাকতে পারে। তবে যান্ত্রিক চাপ, আঘাত বা রাসায়নিক ক্ষয়ের কারণে ক্ষতি হতে পারে।

গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার মানবজাতির ইতিহাস সংরক্ষণের দিক থেকে এক নতুন যুগের সূচনা করতে পারে। যেমন কাগজ ও ছাপাখানার আবিষ্কার সভ্যতাকে বদলেছিল, তেমনি এই কাচের টুকরো হাজার বছরের মানব সংস্কৃতি ও জ্ঞান বহন করবে।

গবেষক ফেং চেন ও বো উ উল্লেখ করেছেন, “বড় পরিসরে এই প্রযুক্তির বাস্তবায়ন হলে এটি জ্ঞান সংরক্ষণের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে, প্রাচীন হাড়ের লিপি, মধ্যযুগীয় পার্চমেন্ট বা আধুনিক হার্ড ড্রাইভের মতো।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি