বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, অপরাধী দলের হলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না, আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার বিকালে বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে উপস্থিত হয়ে এই কথা বলেন।
তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে এদেশের উন্নয়নে সাংবাদিকেরা অবদান রাখছেন। ভয়ভীতি উপেক্ষা করে প্রতিনিয়ত সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেন। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের রয়েছে অগ্রণী ভূমিকা। আপনারা এলাকায় অপরাধগুলো তুলে ধরবেন কোনো ভয়ভীতি ছাড়াই।
এর আগে দুপুরে রামপাল উপজেলা সদরে পৌঁছালে প্রথমে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির আয়োজনে একটি সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন।