ঢাকাSaturday , 19 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীর কদমতলীতে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।

#New_Classic_Event_Management

শনিবার (১৯ জুন) ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ঘটনায় আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


ধারণা করা হচ্ছে তাদের পরিবারেরই কেউ সবাইকে বিষ খাইয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে কদমতলীর মুরাদপুর এলাকায় হামিদা পাম্পের পাশের গলির একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি