ঢাকাSaturday , 19 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

Link Copied!

মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ‘এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড়। দোহারে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে দোহার উপজেলা সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

সংবাদ সম্মেলনে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “দোহার উপজেলায় ইতিমধ্যে ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ঘর ও ২ শতক জমি প্রদান করা হয়েছে। আগামী ২০ জুন ২০২১ সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৩,৩৪০টি পরিবারকে ঘর ও জমি প্রদান করবেন।

২য় পর্যায়ে দোহারে ৩৪ টি পরিবার ঘর ও জমি উপহার পাবেন। এই কর্মযজ্ঞকে সফল করতে উপজেলা প্রশাসনের সাথে সরাসরি কাজ করছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগণ।


এছাড়াও ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে ৪০ টি পরিবার পাবেন এই ঘর।

আগামী ২০ জুন দোহার উপজেলার ৩৪ টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ২ শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর,সেলামী ডিসিআর এবং ঘর ও জমি বরাদ্দ দিতে পেরে ধন্যবাদ মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ উপজেলা প্রশাসন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোহারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি