দোহার-ঢাকা রুটে মৈনট পরিবহনের ১৫ ফেব্রুয়ারি রবিবার সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় দোহার থেকে ঢাকা যাওয়ার পথে মৈনট পরিবহনের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। তার মোবাইল ফোনও কাজ না করার কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না।
যাত্রীর শারীরিক অবস্থা গুরুতর এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে হেলপার সুমন জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, যিনি যাত্রীকে চেনেন বা তাঁর সম্পর্কে তথ্য রাখেন, তিনি অতি দ্রুত মৈনট পরিবহনের হেলপারের সঙ্গে যোগাযোগ করুন।
যোগাযোগ নম্বর: 01889434964 (সুমন, হেলপার, মৈনট পরিবহন)
স্থানীয়দের কাছে আবেদন করা হয়েছে, পোস্টটি শেয়ার করে পরিবার ও সংশ্লিষ্টদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।