ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় ১৪ ই ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে চাচাতো ভাই ওমর ফারুকের দেওয়া আগুনে লিটন শেখের বসতবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুন লাগার সময় আনুমানিক রাত ২:০০ এর পাশে সময়ের দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, আগুনে ঘর, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুরোপুরি ধ্বংস হয়েছে। আগুন লাগার সময় কেউ ঘরে উপস্থিত ছিল না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিবারটি ঘটনার বিষয়ে দোহার থানায় অভিযোগ করেছেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবার দাবি করেছেন, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।