ঢাকাSaturday , 14 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাত বছরেও উদঘাটিত হয়নি ইমরান মোড়লের মৃত্যুর আসল কারণ

Link Copied!

ইমরান মোড়ল ২৭ বছর বয়সি তরুন যুবক দোহার নবাবগঞ্জের তৎকালীন কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

#New_Classic_Event_Management

রাজধানীর ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেনের চাপায় নিহত হন ২৭ বছর বয়সী তরুণ ইমরান মোড়ল। ঘটনাটি ঘটে ২০১৯ সালের ৬ জুলাই, শনিবার সকালে।

পুলিশ সূত্রে খবর পেয়ে পরিবার জানতে পারে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যা।


সাত বছরেও উদঘাটিত হয়নি ইমরান মোড়লের মৃত্যুর আসল কারণ
সাত বছরেও উদঘাটিত হয়নি ইমরান মোড়লের মৃত্যুর আসল কারণ

নিহত ইমরান দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মৃত মোহাম্মদ আলী মোড়লের ছোট ছেলে।

ইমরানের মৃত্যুকে ঘিরে এখনো রহস্য কাটেনি বলে অভিযোগ পরিবারের। নিরাপত্তার অভাব ও প্রতিকারের আশা না থাকায় এতদিন তারা প্রকাশ্যে কথা বলেননি।

ইমরানের মা বলেন, তার ছেলে নিজের খরচে রাজনীতি করতেন এবং কখনো কোনো খারাপ কাজে জড়াননি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

সাত বছরেও উদঘাটিত হয়নি ইমরান মোড়লের মৃত্যুর আসল কারণ
সাত বছরেও উদঘাটিত হয়নি ইমরান মোড়লের মৃত্যুর আসল কারণ

ছোট বোন কান্নাজড়িত কণ্ঠে ভাইয়ের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

চাচাতো ভাইয়ের দাবি, ভিন্ন মতের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ইমরান। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি