ঢাকাTuesday , 10 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাবেক গৃহায়ণমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান আর নেই

Link Copied!

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান খান আর নেই। ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

#New_Classic_Event_Management

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।


রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান একজন পরিচিত মুখ ছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাযা নামাজ ১১ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে কাটাখালি মেছের খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি