ঢাকাTuesday , 10 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোটারদের স্বস্তি ফেরানো বড় চ্যালেঞ্জ – মোংলায় প্রশাসন

Link Copied!

সারাদেশের মতোন বাগেরহাট মোংলায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোংলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না ভোটারদের মধ্যে। নির্বাচনের দিন ঘনিয়ে এলেও উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় শঙ্কা আরও বেড়েছে।

#New_Classic_Event_Management

মোংলা উপজেলায় মোট ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) এবং ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অপরদিকে, সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত রয়েছে মাত্র ১২টি। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৩৫ জন।

মোংলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বের নির্বাচনি সহিংসতার অভিজ্ঞতা, যাতায়াত সমস্যাসহ গোয়েন্দা প্রতিবেদনের আলোকে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


তিনি জানান, অধিক ঝুঁকিপূর্ণ ৯টি ভোটকেন্দ্র হলো— সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা, দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, দিগরাজ মহাবিদ্যালয়, দক্ষিণ চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন ইউনিয়ন পরিষদ।

এছাড়া ঝুঁকিপূর্ণ ৩১টি ভোটকেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হলো— মাকড়ডোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি আদর্শ একাডেমি, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ফ্যাসিলিটিস ভবন-১ ও ২, মোংলা বন্দর ইসলামী আদর্শ বহুমুখী কাওমী মাদ্রাসা, সেন্ট পলস হাই স্কুল, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যারবাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপালীরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপাই পীর মেছের শাহ দাখিল মাদ্রাসা, চাঁদপাই মেছের শাহ মাধ্যমিক বিদ্যালয়, মাকড়ডোন আবাসন প্রকল্প কমিউনিটি সেন্টার, আলহাজ কোরবান আলী আলিম মাদ্রাসা, চাঁদপাই ইউনিয়ন পরিষদ কার্যালয়, কানাইনগর আয়সা সিদ্দিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাইনমারী সেন্ট মেরিজ প্রাথমিক বিদ্যালয়, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনইলতলা এবিএস দাখিল মাদ্রাসা, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াতলা চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজভাট্রি মাধ্যমিক বিদ্যালয়, বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োজিত করা হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মোংলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন, ভোটারদের মধ্যে স্বস্তি ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ, নৌবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১৫০ জন পুলিশ সদস্য, একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি