ঢাকাSunday , 8 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-১ এ জামায়াতে প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ডেস্ক রিপোর্ট
February 8, 2026 11:38 pm
Link Copied!

ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ মাওলানা নজরুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়।

#New_Classic_Event_Management

ইশতেহার ঘোষণাকালে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দোহার ও নবাবগঞ্জ উন্নয়ন বঞ্চিত থাকলেও জনগণের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করেন, সন্ত্রাস, মাদক ও অপরাজনীতির প্রশ্রয়ে এলাকায় বারবার আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর জনগণ এখন এমন নেতৃত্ব চায়, যারা সৎ, শিক্ষিত ও জনসেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবে। আমি একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দোহার ও নবাবগঞ্জকে একটি মানবিক, উন্নয়নমুখী ও প্রবাসীবান্ধব জনপদে রূপ দিতে চাই।”


ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ

নির্বাচনী ইশতেহারে মোট ১৪টি খাতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো—

প্রবাসী সেবা:
প্রবাসী সহায়তা সেল গঠন, সম্পত্তি সুরক্ষায় আইনি সহায়তা, দোহার–নবাবগঞ্জে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) স্থাপন এবং বিদেশগামীদের প্রতারণা রোধ।

নারী উন্নয়ন ও নিরাপত্তা:
প্রতিটি গ্রামে নারী উন্নয়ন কেন্দ্র, বিনামূল্যে প্রশিক্ষণ, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ ও থানায় ২৪/৭ নারী-শিশু সহায়তা সেল গঠন।

স্বাস্থ্যসেবা:
দুই উপজেলার সরকারি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণ, সকল পরীক্ষা সরকারি হাসপাতালে নিশ্চিতকরণ, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র, টেলিমেডিসিন ও স্বল্পমূল্যের অ্যাম্বুলেন্স সেবা।

শিক্ষা:
দোহারে পলিটেকনিক ইনস্টিটিউট, নবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউট, অনার্স কলেজে মাস্টার্স কোর্স চালু এবং মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ।

অবকাঠামো ও পরিবহন:
প্রস্তাবিত মেট্রোরেল দোহার–নবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, আধুনিক বাস ও নৌ-টার্মিনাল নির্মাণ, গ্রামীণ সড়ক উন্নয়ন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ।

কৃষি, তাঁত ও কর্মসংস্থান:
কৃষক কল্যাণ ট্রাস্ট, তাঁত বোর্ড শক্তিশালীকরণ, দোহার–নবাবগঞ্জের লুঙ্গি ও জলসিরা মিষ্টিকে GI পণ্য হিসেবে স্বীকৃতির উদ্যোগ।

সুশাসন ও জবাবদিহিতা:
‘হ্যালো এমপি ২৪/৭’ হেল্পলাইন, ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, উন্মুক্ত বাজেট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছ বণ্টন।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান:
ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, কর্মসংস্থান ব্যাংক, ‘যাকাত ব্যাংক’ স্থাপন এবং ১০ বছরের মধ্যে বেকারমুক্ত উপজেলা গড়ার লক্ষ্য।

নদীভাঙন ও জলবায়ু পরিবর্তন:
পদ্মা, ইছামতী ও কালিগঙ্গা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ, বৃক্ষরোপণ ও স্লুইসগেট নির্মাণ।

সংস্কৃতি ও ক্রীড়া:
প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম, ক্রীড়া লীগ, লোকসংস্কৃতি কেন্দ্র ও ঐতিহ্য সংরক্ষণ।

সাম্য ও নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি

ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “দোহার ও নবাবগঞ্জের প্রতিটি নাগরিককে ধর্ম নয়, বাংলাদেশি নাগরিক হিসেবে সমঅধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে। কোনো হয়রানিমূলক রাজনৈতিক মামলা থাকবে না এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স।”

নির্বাচনী বার্তা

ইশতেহার ঘোষণার শেষে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পাঁচ বছরের মধ্যে দোহার ও নবাবগঞ্জকে একটি মডেল উন্নয়ন অঞ্চলে পরিণত করা হবে।

স্লোগান:
“পরিবর্তনের পথে, উন্নয়নের যাত্রায়—
ভোট হোক ইনসাফের দাঁড়িপাল্লায়।”

নজরুল ইসলাম আরও বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণাই সিমাবদ্ধ নয় আরও অনেক পরিকল্পনা আছে যা নির্বাচিত হলে ধাপে ধাপে করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি