ঢাকাFriday , 6 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বর্ণমালা বিদ্যালয়ে বিদায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ম সিজনের সমাপ্তি

Link Copied!

বর্ণমালা বিদ্যালয়ের ৯ম সিজনের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় বড় ভাই, ইতালি প্রবাসী ডেপু মোহাম্মদ এবং বাবু ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান আদনান।

বিদায়ী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ওরিন মরোল, আরমান হোসাইন শেতু, মো. মোমান মৌন্না, মো. হাফিজুর রহমান, মেহরিমা আহমেদ, ফরিদ ব্যাপারীসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, যাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে শিশুদের শিক্ষার বীজ বপন করা সম্ভব হয়েছে, তিনি আমাদের সকলের প্রিয় সোহাগ হোসাইন—যিনি আব্দুল হান্নান সোহাগ নামেও পরিচিত। তাঁর নিরলস উদ্যোগ ও মানবিক প্রচেষ্টার ফলেই বর্ণমালা বিদ্যালয় আজ এই পর্যন্ত এগিয়ে এসেছে।

বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি