ঢাকাThursday , 5 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মুখর ভুরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভুরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, চেয়ার সিটিং, বিস্কুট দৌড়সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। শিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এসব খেলা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শুভাশিস গোস্বামী বলেন, “নবাবগঞ্জ উপজেলার একেবারে শেষ প্রান্তে এই বিদ্যালয়ের অবস্থান হলেও শিক্ষা ও শৃঙ্খলায় এর সফলতার ছাপ স্পষ্ট। এত সুন্দর, গোছানো আয়োজন এবং সকল বয়স ও শ্রেণির মানুষের এমন মিলনমেলা খুব একটা চোখে পড়ে না।”


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা ধন্য—এমন একজন দক্ষ প্রধান শিক্ষক ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছো।” এ সময় তিনি বিদ্যালয়ে ‘কচি কাঁচার মেলা’ নামে শিশুতোষ কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “আজকের ক্রীড়া প্রতিযোগিতায় যিনি পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন, সেই মহানুভব ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি উপস্থিত মুরুব্বি, অভিভাবক ও যুবক ভাইদের প্রতিও আন্তরিক ধন্যবাদ।”

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি