ঢাকাThursday , 5 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইসরাইলি জেল থেকে অর্ধশতের অধিক ফিলিস্তিনি লাশ হস্তান্তর

Link Copied!

ইসরাইলের কারাগার থেকে ৫৪ জন ফিলিস্তিনির লাশ এবং মানব দেহাবশেষযুক্ত ৬৬টি বাক্স গাজায় ফেরত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে এই লাশগুলো গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছেছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

#New_Classic_Event_Management

লাশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা দল অনুমোদিত ফরেনসিক প্রটোকল অনুসরণ করে মরদেহ পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। ফরেনসিক প্রক্রিয়া শেষ হলে নিহতদের পরিবারগুলো লাশ শনাক্ত করতে পারবে। মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষায়িত কমিটির সমন্বয়ে মরদেহের পরীক্ষা ও নথিভুক্তকরণ প্রক্রিয়া চলমান।

ফিলিস্তিনি কর্মকর্তারা উল্লেখ করেছেন, ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই এই মরদেহ হস্তান্তর ঘটেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাগুলো বাস্তুচ্যুতদের তাঁবু, একটি বাড়ি এবং বেসামরিক মানুষের সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়।


ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় গোলাবর্ষণে একজন প্যারামেডিকসহ দু’জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। গাজা পুনর্গঠনের জন্য জাতিসংঘ আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে পূর্বে অনুমান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি