ঢাকাWednesday , 4 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলার প্রতিবাদে ৪ই জানুয়ারি বুধবার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির স্থানীয় কর্মী ও সমর্থকরা।

#New_Classic_Event_Management

বেলা ১২টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি বাগমারা কোর্ট বিল্ডিং হয়ে কায়কোবার চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলায় জামায়াত কর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং এটি হত্যা চেষ্টা হিসেবে চালানো হয়েছে। তারা দাবি করেন, এই ধরনের সন্ত্রাসী হামলার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।


বক্তারা আরও বলেন, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে যারা আসন্ন ১২ জানুয়ারির নির্বাচনকে নস্যাৎ করতে চায়, তাদের বাংলার মাটিতে কোনো স্থান হবে না। এছাড়া প্রচারণাকালে বিভিন্ন জায়গায় জামায়াতের কর্মীদের হুমকি-ধামকি দেওয়ার বিষয়েও তারা অভিযোগ করেন।

নেতাকর্মীরা প্রশাসনের প্রতি দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও তারা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি