ঢাকার নবাবগঞ্জে ৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার বড় বক্সনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কচি-কচি শিক্ষার্থীদের নিয়ে ‘শিশুবরণ ও হাতে খড়ি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কেক কাটার মুহূর্ত। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিশেষ মুহূর্তটি উৎসবমুখর হয়ে ওঠে। শিশুদের শিক্ষাজীবনের প্রথম ধাপকে আনন্দময় করে তুলতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।