ঢাকাMonday , 2 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের নুরুল্লাহপুর মেলায় দুর্বৃত্তদের কুপে আহত দোকানি

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নুরুল্লাহপুর মেলায় মো. বশির (৪৫) নামে এক দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

#New_Classic_Event_Management

রবিবার ০১ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত বশির দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের আলাউদ্দিন ভূইয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দেশীয় অস্ত্র দিয়ে বশিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।


ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় বশিরকে উদ্ধার করে রাতেই দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি